Posts

Showing posts from June, 2020

ওজুর মাধ্যমে পাপমুক্তির উপায় কী?

Image
                                          ওজুর মাধ্যমে পাপমুক্তির উপায় কী? ড . মুহাম্মদ ওমর ফারুক , সহকারী অধ্যাপক , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয় ওজুর মাধ্যমে পাপমুক্তি : সঠিকভাবে অজু করা খুবই একটা ফজিলাতপূর্ণ,  সঠিকভাবে অজু করা খুবই একটা ফজিলাতপূর্ণ কর্ম। ওজুর যে এত মাহাত্ম ও ফজিলাত রয়েছে , আমরা তা ওজুর করার সময় যদি মনে রাখি তাহলে আমাদের ওজু আরো সুন্দর ও বোধগম্য হবে , ইন শা আল্লাহ ।   আবদুল্লাহ আস-সুনাবিহী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেনঃ যে ব্যাক্তি উযূ করে কুলি করলো এবং নাকে পানি পৌঁছালো , তার গুনাহ্সমূহ তার মুখ ও নাক থেকে বের হয়ে যায়। সে তার মুখমন্ডল ধৌত করলে তার গুনাহসমূহ তার মুখমন্ডল থেকে বের হয়ে যায় , এমনকি তার দু চোখের ভ্রুর নিম্নাংশ থেকেও গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার উভয় হাত ধৌত করলে তার দু হাত থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার মাথা মাসহ করলে তার মাথা থেকে গুনাহসমূহ বের হয়ে যায় , এমনকি তার দু কান থেকেও...

পাঁচ ওয়াক্ত স্বলাতের রহস্য

Image
পাঁচ ওয়াক্ত স্বলাতের রহস্য ড . মুহাম্মদ ওমর ফারুক , সহকারী অধ্যাপক , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ ওয়াক্ত স্বলাতের হাকীকাত : ইমাম যনদস্তী (রঃ) তার প্রসিদ্ধ কিতাব ‘ রাওজার ’- এর মধ্যে সমরকন্দি (রঃ) থেকে নকল করেন , তিনি বলেন : আমি আবুল ফজল থেকে জিজ্ঞাসা করেছি পাঁচ ওয়াক্ত স্বলাত সর্বপ্রথম কে , কখন আদায় করেছেন ? উনি উত্তরে বলেন :   ফজর :   ফজরের স্বলাত সর্বপ্রথম হযরত আদম আ লাইহি ওয়া ছাল্লাম আদায় করেন। আল্লাহ তায় ’ লা তাকে জান্নাত থেকে এই দুনিয়ায় রাতের অন্ধকারে অবতর ণ করান। জান্নাত নুরের তৈরী সেখানে নুর আর নুর অন্ধকার বলতে কিছুই নেই। দুনিয়ার অন্ধকার দেখে উনি ভয় পেয়ে গেলেন। আর যখন সকাল হল চারপাশে আলো ছড়িয়ে যায় , উনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। দুই অন্ধকার (একটা দুনিয়ার একটা রাতের) চলে যাওয়ার কারণে দুই রাকায়াত স্বলাত পড়লেন। ফলে যারা এই দুই রাকায়াত ফজরের স্বলাত পড়বে আল্লাহ তাদের গুনাহের অন্ধকার দূরভীত করে আনুগত্যের নুর দান করবে। যোহর :   যোহরের স্বলাত সর্বপ্রথম আদায় করেন আল্লাহর খলিল হযরত ইব্রাহীম আ লাইহি ওয়া ছাল্লাম যখন আল্লাহ ত...