ওজুর মাধ্যমে পাপমুক্তির উপায় কী?
ওজুর মাধ্যমে পাপমুক্তির উপায় কী? ড . মুহাম্মদ ওমর ফারুক , সহকারী অধ্যাপক , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয় ওজুর মাধ্যমে পাপমুক্তি : সঠিকভাবে অজু করা খুবই একটা ফজিলাতপূর্ণ, সঠিকভাবে অজু করা খুবই একটা ফজিলাতপূর্ণ কর্ম। ওজুর যে এত মাহাত্ম ও ফজিলাত রয়েছে , আমরা তা ওজুর করার সময় যদি মনে রাখি তাহলে আমাদের ওজু আরো সুন্দর ও বোধগম্য হবে , ইন শা আল্লাহ । আবদুল্লাহ আস-সুনাবিহী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেনঃ যে ব্যাক্তি উযূ করে কুলি করলো এবং নাকে পানি পৌঁছালো , তার গুনাহ্সমূহ তার মুখ ও নাক থেকে বের হয়ে যায়। সে তার মুখমন্ডল ধৌত করলে তার গুনাহসমূহ তার মুখমন্ডল থেকে বের হয়ে যায় , এমনকি তার দু চোখের ভ্রুর নিম্নাংশ থেকেও গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার উভয় হাত ধৌত করলে তার দু হাত থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার মাথা মাসহ করলে তার মাথা থেকে গুনাহসমূহ বের হয়ে যায় , এমনকি তার দু কান থেকেও...